চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযানে দুইটি গরু ও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতীয় সীমান্ত ঘেঁষা বিভিন্ন চরাঞ্চলে চোরাচালানের উদ্দেশ্যে নদীপথে আনা গবাদিপশু ও মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত মনাকষা ও জহুরপুর বিওপির অধীন ৫৩ বিজিবির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা সদরের সূর্যনারায়নপুর এলাকা থেকে ২টি গরু এবং শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের গোপালপুর চর থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
জানা যায়, উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযান পরিচালনা ও মদ-গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া