সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া বলেছেন, “অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমার আপনার প্রতিক হল ধানের শীষ।”
তিনি আরও বলেন, জিয়া পরিবার সবসময় অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিল। মানুষের স্বার্থ ও দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে। বিএনপি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলেই দেশের প্রতিটি মানুষের মনি-কোঠায় স্থান করে নিয়েছে দলটি। ধানের শীষ এবং জিয়া পরিবার সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরূপ হিসেবে মানুষের কাছে পরিচিত।
শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার বাঘা এখলাছপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি নিয়ে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মনজুর আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিসবাহ আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি রায়হান আহমদ, মিনহাজ আহমদ, মাসুদ আহমদ, ছায়িম আহমদ ও লিমন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১