যশোর প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
শনিবার বিকেলে কেশবপুর বাজারসহ আশপাশের এলাকায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন এবং এলাকার উন্নয়নে তার প্রতিশ্রুতি তুলে ধরেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই হাতপাখা প্রতীকের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া