গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে একটি স্থির ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসের হেলপার আরিফুল ইসলাম (২৮)। এ দুর্ঘটনায় নারীসহ অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার শাপলা পাড়া গ্রামের তছলিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সফিপুর উড়ালসেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগামী চন্দ্রাগামী বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। আহত চার যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় প্রায় আধা ঘণ্টা ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া