কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান, যিনি গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী।
মঙ্গলবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পার্কের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশক্রমে আমরা ক্ষতিগ্রস্ত পার্ক পরিদর্শনে এসেছি। দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সকল ধরনের সহায়তা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “শিল্পকারখানায় এমন নাশকতামূলক হামলা এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের পথে বড় বাধা সৃষ্টি করে। এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
পরিদর্শনকালে দলীয় নেতা-কর্মী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া