নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
রাজনীতিতে দলের চেয়ে ব্যক্তি বড় হতে পারে না—দলের চেয়ে বড় কেউ নয়। দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে যাওয়া রাজনৈতিক অজ্ঞতার শামিল বলে মন্তব্য করেছেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করা কারো একার পক্ষে সম্ভব ছিল না। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো সূচনা থেকেই শেখ হাসিনার স্বৈরশাসনের বিরোধিতা করেছে। এর ফলে অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ গুম হয়েছেন, কেউ শহীদ হয়েছেন। ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ জনগণ ফিরে পেয়েছে ভোটের অধিকার।
আসন্ন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে ময়মনসিংহ-০৯ (নান্দাইল) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জননেতা ইয়াসের খান চৌধুরী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একযোগে তার পক্ষে কাজ করে যাচ্ছেন।
মোঃ বিল্লাল হোসেন আরও বলেন, “মুষ্টিমেয় কিছু নেতাকর্মী যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন আচরণ করছেন, তারা জেনে রাখুন—দলের চেয়ে বড় কেউ নয়। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১