রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ক্রেমলিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের সভায় পুতিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ল্যাভরভ বলেন, “৫ নভেম্বরের সভায় রুশ প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন। এর প্রস্তুতি চলছে এবং জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।”
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় চালানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুসারে, রাশিয়াও প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনও গোপনে ছোট আকারের অস্ত্র পরীক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকিপূর্ণ করতে পারে এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া