কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ভিপি জসিমউদ্দীন মৃত্যুবরণ করেছেন গত ২ অক্টোবর। আজ এক মাস পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো স্মরণসভা বা দোয়া মাহফিলের আয়োজন করা হয়নি। এতে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ভিপি জসিমউদ্দীন ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আদর্শবান নেতা। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত দলের জন্য কাজ করেছেন। অথচ মৃত্যুর পর দলীয়ভাবে তাঁকে স্মরণ না করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে মন্তব্য করেন তারা।
দলীয় সূত্র জানায়, বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা দ্রুতই ভিপি জসিমউদ্দীনের স্মরণে দোয়া ও আলোচনা সভা আয়োজনের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, “যে মানুষটি সারাজীবন দলের জন্য কাজ করেছেন, তাঁর প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন না করা দলের মানবিক মূল্যবোধের প্রশ্ন তোলে।”
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা জানান, খুব শিগগিরই একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তবে তৃণমূল পর্যায়ে ক্ষোভ প্রশমিত করতে দলের উচ্চ পর্যায়ের মনোযোগ এখন অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১