কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। এরপর থেকে এ দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে দেশবাসী।
এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মেঃ সফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করতেই এ দিবসের আয়োজন। পাশাপাশি তাঁর আদর্শ ও দেশপ্রেম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া