লালমাই (কুমিল্লা) প্রতিনিধি :
নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় ১০ দিনব্যাপী ‘বেকিং এন্ড কুকিং’ ও ‘ড্রেস মেকিং এন্ড টেইলারিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লালমাই উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে আয়োজন করা এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২০ জন নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট, বিনামূল্যে সেলাই মেশিন এবং মাইক্রোওভেন বিতরণ করা হয়। প্রশিক্ষণটি ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মেহেদী মাহমুদ আকন্দ ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হীমান্দি খিশ্যা।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সনদপ্রাপ্ত ও পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা সালমা ইসলাম নুপুর (বেকিং এন্ড কুকিং) এবং নাজমা আক্তার হ্যাপি (ড্রেস মেকিং ও টেইলারিং)।
অনুষ্ঠানে সহযোগিতা করেন বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম এবং লালমাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা জানান, এই উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও নারী উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া