ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নামফলক পরিবর্তন ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক–কর্মচারীরা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম খান।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বিদ্যালয় সংলগ্ন এক ব্যক্তির নাম বিদ্যালয়ের নামফলকে বসানো হয়েছে। এছাড়া এনটিআরসি নিয়োগপ্রাপ্ত তিন শিক্ষককে এমপিওভুক্তকরণের কথা বলে টাকা দাবির অভিযোগ তোলেন তিনি। চাঁদা না দেওয়ায় বিদ্যালয়ের পাশে লাগানো গাছ কাটার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকসহ মোট ১৮ জন শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। তারা লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ তদন্তের দাবি জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক ইংরেজি মোঃ রেজওয়ান, সহকারী শিক্ষক গণিত মোঃ হাসান জমাদ্দার, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক স্নিগ্ধা আক্তার শিমু ও অফিস সহকারী মোঃ মনির হোসেন।
শিক্ষকরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং বিদ্যালয়ের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১