নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা-২ আসনে (নেত্রকোনা সদর-বারহাট্টা) বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হকের সমর্থনে বারহাট্টায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে গোপালপুর পশ্চিম বাজার গরুহাট্টায় সমবেত হন।
বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহম্মেদ কমলের সঞ্চালনায় ও সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও প্রতীক ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজাত, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান খান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিলকীসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আনোয়ারুল হক বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতেই এই কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ৩১ দফা সংস্কার প্রস্তাব একটি যুগান্তকারী উদ্যোগ, যা জনগণের মুক্তি ও সমতার নিশ্চয়তা দেবে।”
সমাবেশ শেষে গরুহাট্টা বাজার থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া