প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে আজ আনুষ্ঠানিকভাবে তিনটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহান মিয়া।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনীত হয়েছেন সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোঃ হারুনুর রশিদ।
বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এই চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মনোনয়ন ঘোষণা হতেই জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রার্থীদের সমর্থনে বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ ও প্রচারণা শুরু হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘোষণা গোটা চাঁপাইনবাবগঞ্জকে নতুন আলোচনায় নিয়ে এসেছে। নেতাকর্মীরা এখন ভোটযুদ্ধের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া