ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। শনিবার বিকেলে কাঁঠালিয়া সরকারি মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মাঠজুড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, “ফুটবল আমাদের জাতীয় খেলা। যুব সমাজকে মাদকমুক্ত রাখার পাশাপাশি সুস্থ বিনোদন ও নতুন প্রতিভা গড়ে তুলতে এ ধরনের খেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচেনলা, বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ আরও অনেকে।
উদ্বোধনী খেলায় মোকামিয়া একাদশ ১-০ গোলে পরাজিত করে নুরনবী ফুটবল একাডেমী ঝালকাঠিকে। বরিশাল বিভাগের ৮ উপজেলার ৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলা দেখতে মাঠের চার পাশে হাজারো দর্শকের উপস্থিতি খেলাটি উপভোগ্য করে তোলে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া