চকরিয়া (কক্সবাজার):
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন চৌধুরী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক। সাধারণ সম্পাদক এম নুরুদ্দোজা অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। তিনি বলেন,
“সাংবাদিকরা সমাজের দর্পণ। মফস্বলের সাংবাদিকরা নানামুখী প্রতিকূলতার মধ্যে থেকেও সত্য তুলে ধরছেন—এটি সত্যিই প্রশংসনীয়। বিএমইউজে চকরিয়া শাখা পেশার মর্যাদা ও ঐক্য রক্ষা করে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম মোবারক আলী। তিনি বলেন,
“সাংবাদিকতা শুধুই পেশা নয়—এটি সামাজিক দায়বদ্ধতা। স্থানীয় সাংবাদিকদের নিরাপত্তা, কল্যাণ ও পেশাগত উন্নয়নে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, জাহাঙ্গীর আলম ভুট্টো, ইব্রাহিম খলিল কাঁকন এবং আলহাজ্ব কুতুবউদ্দিন।
সভায় বিএমইউজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ, জাতীয় দৈনিক কালবেলা প্রতিনিধি মনিরুল আমিন, সহ-সভাপতি এবং দৈনিক আপন কণ্ঠ প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া