শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
রাষ্ট্র সংস্কারের দাবিতে ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মাদারীপুরের শিবচরে বিএনপি এক জনসভা করেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পাচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।
[caption id="attachment_4760" align="alignnone" width="2560"]
বিকেলের দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন। খণ্ড খণ্ড মিছিলের ঢলেই মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।[/caption]
সভায় প্রধান অতিথি ছিলেন ২০১৮ সালের মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার ছাড়া দেশে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার রূপরেখা।”

তিনি আরও বলেন, বিএনপি ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে আন্দোলন চালিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামিম আহসান চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মনজিল রহমান সিহাব, ওলামা দলের জেলা সদস্য সচিব কুতুবউদ্দিন মাদবর, মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল, তাঁতীদলের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন মাদবর, যুবদল নেতা লিজন চৌধুরী, ওসমান বেপারী, শাহিন মিয়া, মিজান শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন চৌধুরী নওয়াব।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১