কুমিল্লা প্রতিনিধি:
দৈনিক কুমিল্লার আলো পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে কুমিল্লা শহরে। রবিবার সকালে কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম দুলাল। তিনি সাংবাদিকতার নৈতিকতা, সত্যনিষ্ঠতা এবং বর্তমান মিডিয়া পরিস্থিতি নিয়ে গভীর দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসীম উদ্দিন কনক। তিনি বলেন, ‘গণমানুষের কথা তুলে ধরাই আমাদের লক্ষ্য। টেকসই সাংবাদিকতার পথে আমরা অগ্রসর হতে চাই।’
অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মিলনায়তনে আলোচনাসভা, কেক কাটা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া