কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে "সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প" এর আওতায় ১৫৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। এছাড়া ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসানসহ প্রাণীসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুফলভোগীদের মাঝে দুটি ছাগল, দুটি টিন, চারটি খুঁটি, ২৫ কেজি খাদ্য ও পাঁচটি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।
সরকারি এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভরশীল করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১