ঝালকাঠি প্রতিনিধিঃ
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৭ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।

ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সের সদস্যরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নির্বাচনী দায়িত্ব পালনের সময় মাঠপর্যায়ে কীভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১