
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে চোরাচালান দমন ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক দুটি অভিযানে বিজিবি সদস্যরা শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং সোনামসজিদ আইসিপি এলাকা থেকে ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত পণ্যসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে চোরাচালান দমনে বিজিবির দৃঢ় অবস্থানের কথা পুনরায় জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১