কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা বারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।
উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, যুবদল গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া