মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক পদ্মারপাড়ে সুফলভোগী খামারিদের মাঝে একশতাধিক ছাগল বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ মজিবুর রহমান এবং তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম ইলিয়াস হোসেন, প্রাণিসম্পদ মাঠ সহকারী মনোরঞ্জন হালদারসহ স্থানীয় সুফলভোগীরা।
প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে ৪টি ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, এই কর্মসূচির মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র খামারিদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১