কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমির এম. এম. রেজাউল করিম।
কোটালিপাড়া উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ফরিদউদ্দিন আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় ২৫ জন সাংবাদিক অংশ নেন।
সভায় এম এম রেজাউল করিম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের ভূমিকা দেশের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে সহায়ক। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
সভায় গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান সেকেন্দার, পৌর সভাপতি আক্তার দাড়িয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া