বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে দু/র্বৃ/ত্তে/র ছু/রি/কা/ঘা/তে অপি দাশ (২৬) নামে এক যুবক নি/হ/ত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চি/ক/ন/দ/ন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নি/হ/ত অপি দাশ স্থানীয় চি/ক/ন/দ/ন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে কয়েকজন দু/র্বৃ/ত্ত তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার ।
নি/হ/ত অপি দাশের পরিবার জানায়, তিনি রাজনীতির পাশাপাশি একটি স্থানীয় প্রতিষ্ঠানে চাকরি করতেন। হঠাৎ এভাবে ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
[video poster="https://saradesh71.com/wp-content/uploads/2025/10/Facebook-4221074328165035720P_HD-mp4-image.jpg" width="1272" height="720" mp4="https://saradesh71.com/wp-content/uploads/2025/10/Facebook-4221074328165035720P_HD.mp4"][/video]
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া