কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর এলাকায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি বিদেশি অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রিয়াদ হোসেন (২৯), পিতা জসিম উদ্দিন, ও একই গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে মামুন মিয়া (২৯)।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে ১৮টি এবং মামুনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, অভিযানের সময় স্থানীয় জনসাধারণকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয় এবং অভিযানটি সম্পূর্ণভাবে আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।
মেজর সাদমান আরও বলেন, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১