আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা:
সুষ্ঠু নির্বাচন ও জনমতের যথাযথ প্রতিফলনের দাবিতে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু এবং পাঁচ দফা দাবিতে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে আশাশুনি বাজারে সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ৩নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বর আঃ রহিম, এস এম শহিদুজ্জামান বাবলু, মাস্টার আরিফ বিল্লাহ, মোবারক আলী, হযরত আলী প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আগামী ১২ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত গণ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সর্বস্তরের নেতা-কর্মী ও জনসাধারণকে যোগদানের আহ্বান জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া