ছাতক প্রতিনিধি:
ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫, রোববার পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স সেন্টারে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এমদাদুর রহমান, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। এছাড়া ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন কুতুবুজ্জামান শামীম। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর নতুন সভাপতি ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
প্রায় দুই দশকের পুরোনো এই সামাজিক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সিলেট ও ব্রিটেনে সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কাজ পরিচালনা করে আসছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে তিনটি আধুনিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে—
১️⃣ জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসা, ছাতক
২️⃣ আলহিকমা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, বরাটুকা
৩️⃣ আল মুনির জামেয়া ইসলামিয়া জাউয়া
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।
নতুন কমিটিতে আরও রয়েছেন—
ফান্ডরাইজিং সেক্রেটারি: শফিকুল ইসলাম শিশু
অর্গানাইজিং সেক্রেটারি: দিলওয়ার হোসাইন
ইউথ সেক্রেটারি: আতিকুর রহমান মাসুম
ইউকে প্রজেক্ট সেক্রেটারি: আবু সাঈদ নীলু
বাংলাদেশ প্রজেক্ট সেক্রেটারি: সাইফুর রহমান পারভেজ
এডুকেশন সেক্রেটারি: মতিউর রহমান
অফিস সেক্রেটারি: শফিজুর রহমান
সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি: শাহনুর আলী
কালচারাল সেক্রেটারি: মোহাম্মদ আনু মিয়া
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: সারওয়ার হোসেন সুজন
এক্সিকিউটিভ সদস্যদের মধ্যে রয়েছেন লোকমান আহমদ, ছালেহ আহমেদ, এনামুল হক শাহিন, সেলিম হোসাইন, আকলু মিয়া, মাসুক আহমেদ, আবুল কালাম, আমিনুর রহমান লিলু, মকবুল আহমদ, আবু এহিয়া, বদরুজ্জামান, ইকবাল হোসাইন ও আসাদুল হক।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মোহাম্মদ মনির উদ্দিন, মজর আলী, মানিক মিয়া, মুহিব আহমদ ও আবদুল্লাহ আল মাহমুদ।
এছাড়া, নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ছাতক ইসলামিক সোসাইটি বাংলাদেশ-এর চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া